প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ডিপিএলে দলবদল স্থগিত সাকিবের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
ডিপিএলে দলবদল স্থগিত সাকিবের

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। গতকাল শনিবার এবং আজ দুই দিনব্যাপী চলছে ক্রিকেটারদের দলবদল। শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান।

Manual8 Ad Code

তবে একদিনের মধ্যে দলবদল না করাতে নিজেই অনুরোধ জানিয়েছেন সাকিব। রোববার (২৩ ফেব্রুয়ারি) সিসিডিএমকে এ নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কতৃপক্ষ।

Manual2 Ad Code

রূপগঞ্জের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করবো।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code