প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জঙ্গলে মিললো যুবকের মরদেহ

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
জঙ্গলে মিললো যুবকের মরদেহ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাদারীপুরে জমির পাশের একটি জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার শিবচর উপজেলার কাদিরপুর প্রেম ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক একই উপজেলার বি কে নগর ইউনিয়নের সরদার কান্দী গ্রামের দাদন চোকদারের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাদিরপুর প্রেম ব্রিজ সংলগ্ন একটি ছোট জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। এই হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন করা হবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code