বিয়ানীবাজারে নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ
বিয়ানীবাজারে নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ
editor
প্রকাশিত মে ৯, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
ছবিতে ওসির সাথে হারিয়ে যাওয়া তানভির-আগামী প্রজন্ম/
স্টাফ রিপোর্টার:
Manual8 Ad Code
Manual1 Ad Code
বিয়ানীবাজারের বাসস্ট্যান্ডে কান্নারত অবস্থায় খুঁজে পাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
Manual4 Ad Code
সিলেট নগরী থেকে তানভির (১০) নামের ওই শিশু অসাবধানতাবশত: বিয়ানীবাজার চলে আসে। পরে পুলিশ শিশুটির পরিবারের খোঁজ শুরু করে।
Manual3 Ad Code
বৃহস্পতিবার রাতেই খোঁজে পাওয়া ওই শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান।
এমন কাজে উচ্ছাস প্রকাশ করে বিয়ানীবাজার থানার নিজস্ব ফেসবুক আইডি থেকে ওসি লিখেন-’অনেক চেষ্টার পর অবশেষে বিয়ানীবাজার বাসস্ট্যান্ডে কান্নারত শিশু তানভীরকে তার পরিবারের সন্ধান দিতে পেরে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ সাবেক ক্রিকেটার রাজিন সালেহ ভাই গভীর রাতে ফোন রিসিভ করে সহায়তার জন্য।’