প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে দুই পেশাদার চোর গ্রেফতার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে দুই পেশাদার চোর গ্রেফতার

Manual5 Ad Code

চুরির মামলায় পুলিশী অভিযানে গ্রেফতার বদরুল হোসেন, স্বপ্ন আহমদ, গ্রেফতারী পরোয়ানা ও মাদক মামলার অপর আরেকজনসহ মোট ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়-ছবি আগামী প্রজন্ম/

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে পেশাদার দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর মুড়িয়ার সারোপার বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, টেকইকোনা গ্রামের তমজিদ আলীর ছেলে ব্যবসায়ী আলী হোসেনের দোকান থেকে প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ৪ জনকে আসামী করে তিনি থানায় নিয়মিত মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে বড়উধা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে বদরুল হোসেন (৪৫) ও স্বপ্ন আহমদের ছেলে সৌরভ মিয়া (২৫)। তারা পেশাদার চোর বলে এলাকায় স্বীকৃত।

Manual6 Ad Code

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ছিকন্দর জানান, ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code