প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে মোটরসাইকেলসহ ৩ যুবককে ধরল পুলিশ

editor
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০১:২৩ অপরাহ্ণ
সিলেটে মোটরসাইকেলসহ ৩ যুবককে ধরল পুলিশ

Manual6 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর থানাপুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ‘ইয়ামাহা-R15’ মোটরসাইকেলসহ ৩জনকে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ। অভিযানে চোরাচালানের মোটরসাইকেলসহ পৃথক ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। রবিবার (১৮ মে) জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

Manual1 Ad Code

পুলিশ জানায়, রবিবার (১৮ মে) রাত সাড়ে ১২ টায় পুলিশের একটি টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ হতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ‘নীল-সাদা রঙয়ের ১টি ইয়ামাহ-R15’ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করে। ওই সময় পুলিশি অভিযান টের পেয়ে চোরাচালানে জড়িত একজন চোরাকারবারী পালিয়ে যায়।

Manual5 Ad Code

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘পলাতক ১জন আসামীসহ মোট ৪জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় তাদের ৩জনকে আটক দেখিয়ে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।’

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code