স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার অতিথি হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ৩ নারীসহ ৬জনকে আটক করেছে পুলিশ।
Manual3 Ad Code
সোমবার (১৫ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অতিথি হোটেলের ৩য় তলায় এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ হোটেলটি সিলগালা করে দেয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, অনৈতিক কাজে জড়িত থাকায় পুলিশ ৬জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সাথে অসামাজিক কার্যকলাপের দায়ে অতিথি হোটেল সিলগালা করা হয়েছে।