প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের জৈন্তাপুর দেলোয়ার ও নাহিদকে তল্লাশী করে যা পেল পুলিশ

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুর দেলোয়ার ও নাহিদকে তল্লাশী করে যা পেল পুলিশ

Manual3 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা বড়িসহ ২জনকে আটক করা হয়েছে । শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে নাহিদ আহমেদ (২৩)।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশী অভিযানের একপর্যায়ে সিলেট-তামাবিল মহাসড়কের ফরফরা যাত্রী ছাউনি হতে সন্দেহভাজন দুইজন যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ইয়াবা সহ ২জন যুবককে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আটক দেখিয়ে ৫ অক্টোবর রবিবার ২জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরুদী অভিযান অব্যাহত আছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code