প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন র‌্যাবের জালে

editor
প্রকাশিত মে ২৫, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন র‌্যাবের জালে

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার থেকে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

 

 

Manual3 Ad Code

রবিবার সকালে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।

Manual6 Ad Code

আটক ব্যক্তির নাম মো. মঈন উদ্দিন (৫২)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার উত্তরকুল শ্রীখোলা গ্রামের মৃত আয়াছ আলীর ছেলে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code