বড় ধরনের অঘটন ছাড়াই ঈদুল আযহা কাটিয়েছেন বিয়ানীবাজারবাসী
বড় ধরনের অঘটন ছাড়াই ঈদুল আযহা কাটিয়েছেন বিয়ানীবাজারবাসী
editor
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
Manual8 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual2 Ad Code
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। গত ৫ জুন শুরু হয়েছিল এই ছুটি। দীর্ঘ ছুটির এ সময়ে বিয়ানীবাজার উপজেলার কোথাও বড় ধরনের কোনও অঘটন ঘটেনি। দুয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া এবার সময়টা কেটেছে স্বস্তিতে।
অবশ্য ঈদ ঘিরে উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিল থানা পুলিশ।
Manual1 Ad Code
স্থানীয়রা জানান, যানজট ও ছোটখাটো কিছু ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তা বলয়ের কারণে এবার বিয়ানীবাজারের কোথাও কোনও বড় ধরণের বিশৃঙ্খলা তৈরি কিংবা অপরাধ সংঘটিত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। ফলে ছুটি শেষে ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। উপজেলার স্থায়ী-অস্থায়ী পশুর হাটেও কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি। জাল টাকা সরবরাহের কোন তথ্য ছিলনা কারো কাছে। বিপনী বিতান, বাসা-বাড়ি সব ছিল শান্তিপূর্ণ। উপজেলার কোথাও চুরি, ছিনতাই, ডাকাতির তথ্য নেই। তবে উপজেলার লাউতা ইউনিয়নের গাংপার এলাকায় পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার একটি সংবাদ গণমাধ্যমে ওঠে আসে।
সুমন রহমান (৪০) স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। পরিবার সদস্যদের নিয়ে থাকেন নয়াগ্রাম এলাকায়। তিনি বলেন, গত ঈদে এবং এবার কোরবানি ঈদেও তেমন কোনও ঝামেলার মুখোমুখি হইনি।
নিদনপুরের বাসিন্দা মো. জাকারিয়া বলেন, গত ঈদুল আযহা পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেই উদযাপিত হয়েছে।
Manual5 Ad Code
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, জনগণকে নিরাপত্তা দিতে তাদের প্রস্তুতির কোনও কমতি ছিল না। যথেষ্ট আন্তরিকতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করেছেন। তারা ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে। প্রতিটি ইউনিট অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে— যার কারণে আমরা এর সুফল পেয়েছি। আগামীতে আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই।