গোলাপগঞ্জে উপজেলা ও ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
গোলাপগঞ্জে উপজেলা ও ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
Manual8 Ad Code
গোলাপগঞ্জ সংবাদদাতা :
স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গোলাপগঞ্জ উপজেলা ও ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৯ আগস্ট) উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সিলেট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির রেহান উদ্দিন রায়হান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহেদা মঞ্জুর জেরিন।