প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পরাজিত শক্তি ও তার দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে: বিয়ানীবাজারে জমিয়ত মহাসচিব

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
পরাজিত শক্তি ও তার দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে: বিয়ানীবাজারে জমিয়ত মহাসচিব

Manual5 Ad Code

ছবিতে সমাবেশে প্রধান অতিথির সাথে প্রধান উপেদেষ্টা ও সিলেট-৬ আসনের প্রার্থী-আগামী প্রজন্ম/

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। এই ধর্মে রাষ্ট্র পরিচালনার নির্দেশনা দেয়া আছে। মানবজীবনের সব দিক এই ধর্মে নিহিত। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই এ দেশে ইসলামী বোধ-বিশ্বাসবিরোধী যাবতীয় তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। আধিপত্যবাদ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করুন।

Manual8 Ad Code

তিনি বলেন, আওয়ামীলীগ পালাই-না, পালাই-না বলে পালিয়ে গেছে। তবে তারা ধর্ম নিরপেক্ষতার নামে জাতিকে ভুল ব্যাখা দিয়েছে। বর্তমানে একটি রাজনৈতিক দল ইসলামের নামে কেবল ক্ষমতায় যেতে চায়। তারা ইসলামের অন্য বিধি-বিধান মানতে চায়না। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন হওয়ার পরও একটি ইসলামী দল কোন প্রতিবাদ করেনি। এজন্য আমরা তাদের সাথে নেই। আমরা সঠিক ইসলামের পথ দেখিয়ে তরুণদের দলে টানতে চাই।

Manual3 Ad Code

তিনি আরোও বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন কেবলই বস্তুকে কেন্দ্র করে হয়নি। এই আন্দোলনের মূল উপাদান ছিল আদর্শ। ইসলামী দর্শন ও চেতনাকে গলাচেপে ধরেছিল পতিত স্বৈরাচার। তাই পরাজিত শক্তি ও তার দোসররা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে সেজন্য দেশের ইসলামপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত দিনে যারা উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে, হাজার-হাজার কোটি টাকা পাচার করেছে-তারা জাতিকে কেবল ধোঁকা দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজিত প্রার্থী ঘোষণা ও কর্মী সমবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন। বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত এ সভায় সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে দলের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দেন তিনি। এই আসন জাতীয় নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথি আরোও বলেন, সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। এই সময়ে দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি নানা রকম ষড়যন্ত্র চলছে। ২৪-এর অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেইমানী করা যাবেনা। ৭১ এর শহীদ, ব্রিটিশ বিরোধী শহীদদের সাথেও বেইমানী করা যাবেনা। বাংলাদেশ নতুনভাবে পথ চলা শুরু করেছে। এই নবযাত্রায় আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবোনা।

দুই পর্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্ঠা মাওলানা শায়খ জিয়া উদ্দিনের উদ্বোধনের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মতিন নাদিয়া ও মাওলানা আতিকুর রহমান।

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code