প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোটের মাঠে একসাথে কাজ করবে তিন বাহিনী : সিলেটে জাহাঙ্গীর আলম

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ণ
ভোটের মাঠে একসাথে কাজ করবে তিন বাহিনী : সিলেটে জাহাঙ্গীর আলম

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছাত্র, যুব ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নুরু একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

Manual4 Ad Code

অন্যদিকে সিলেটের সাদাপাথর কাণ্ড নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিলেটের গোয়াইনঘাটে সাদাপাথর লুট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি তা অসত্য হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code