প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে মায়ের সাথে অভিমান, চলে গেল শিশু সামিউল

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:০৩ অপরাহ্ণ
সিলেটে মায়ের সাথে অভিমান, চলে গেল শিশু সামিউল

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
দশ বছরের শিশু সামিউল। মা বকুনি দিয়েছিলেন। পরে সে এমনই অভিমান করে যে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় জীবনের ওপারে।

Manual5 Ad Code

ঘটনা বুধবার (৩ সেপ্টেম্বর) সকালের। সামিউলের ভালো নাম সামিউল আদিব। সে সুনামগঞ্জ সদরের খামতিয়ার গ্রামের আবেদিন সুমনের ছেলে।

Manual6 Ad Code

বর্তমানে তারা সুবিদবাজারের পিটিআই ট্রেনিং সেন্টারের বিপরীত গলির দোয়েল ৩/৪নংবাসার বাসিন্দা।

সকাল সাড়ে ১১টার দিকে সামিউলকে তার মা বকাঝকা করেছিলেন। সে প্রচণ্ড অভিমান নিয়ে বাথরুমে প্রবেশ করে। কিছুসময় পর মা তাকে খুঁজতে বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

Manual6 Ad Code

তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, সামিউলের লাশ এখনো ওসমানীর মর্গে রাখা আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code