কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের নির্বাচনী জনসভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় একাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে বলে উপস্থিত অনেকেই জানান। তবে থানায় মোবাইল চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। এসব মোবাইল ফোন চুরির ঘটনায় বহিরাগত উপজেলার লোকজন জড়িত বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে পৌরশহরের দক্ষিণ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Manual5 Ad Code
এদিকে সভায় মোবাইল চুরির অপবাদ দিয়ে এক প্রবাসীকে হেনস্তার অভিযোগ ওঠেছে। মোবাইল চোরেরা পরিকল্পিতভাবে নিজেদের রক্ষায় এমন কান্ড ঘটায় বলে সূত্র জানিয়েছে। হেনস্তার শিকার সাহাব উদ্দিন (৫০) বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
Manual8 Ad Code
প্রত্যক্ষদর্শীরা জানান, সভাস্থল থেকে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন মধ্যপ্রাচ্য প্রবাসী সাহাব উদ্দিন। এ সময় তিনি সন্দেহভাজন একজনকে ধমক দিলে তারা ওই প্রবাসীর উপর চড়াও হয়। তখন আত্মরক্ষার্থে দৌড় দেন সাহাব উদ্দিন। একপর্যায়ে তার পিছু ধাওয়া করে মব সৃষ্টি করে মোবাইল চোররা। এরপর পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ওই প্রবাসীকে নির্দোষ ঘোষণা করে তাকে ছেড়ে দেয়। ঘটনাস্থল থেকক্রেই প্রবাসীর মানিব্যাগ ও বাসার চাবি হারিয়ে গেছে। মবসৃষ্টিকারী সবার বাড়ি জেলার অন্যান্য উপজেলায়।
এদিকে ঘটনার সাথে সাথে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মোবাইল চুরির সাথে একজনকে আটক করা হয়েছে মর্মে ছবি ও ভিডিও আপলোড করা হয়। যা অতি নিন্দনীয় বলে জানান তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেন, ভিউ ব্যবসায়ীরা কোন কিছু না বুঝে মানুষের চরিত্র নিয়ে খেলা শুরু করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
Manual3 Ad Code
বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এসআই হাবীব জানান, মিথ্যা অপবাদ দিয়ে একজন প্রবাসীকে হেনস্তা করা হয়েছে। আমরা জিম্মামুলে তাকে ছেড়ে দিয়েছি।