প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের ২ জেলায় দ্রুত ছড়াচ্ছে যে ভাইরাস

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ণ
সিলেটের ২ জেলায় দ্রুত ছড়াচ্ছে যে ভাইরাস

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১১ দিনে প্রায় ৭২ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭২ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে। ২৪ ঘন্টার মধ্যে সুনামগঞ্জে এবং মৌলভীবাজারে কোন ডেঙ্গু রোগী সনাক্ত নেই।

Manual7 Ad Code

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৫৩ জন এবং হবিগঞ্জে ২১০ জন রোগী সনাক্ত হয়েছেন। এ বছর সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮ জন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code