প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের পাঠানটুলা থেকে গ্রে-প্তা-র ওরা ৫জন

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
সিলেটের পাঠানটুলা থেকে গ্রে-প্তা-র ওরা ৫জন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার জুয়াড়ী। তারা শীলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত। রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বোগলা এলাকার ক্ষীতিশ দাস ও মঞ্জু রানী দাসের ছেলে বর্তমানে আখালিয়া নতুনবাজার এলাকার বাসিন্দা বিজয় দাস (৫২), এয়ারপোর্ট থানার লন্ডনী রোড অগ্রনী ১৪নং বাসার মো. আব্দুর রউফ ও শিরিনা বেগমের ছেলে মো. বাদশা মিয়া (২৫), বিশ্বনাথ থানার লামাকাজী খোজারপাড়ার বলাই মালাকার ও প্রমিলা মালাকারের ছেলে বর্তমানে জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা এলাকার অধিবাসী অজিত মালাকার ওরফে পাবেল মিয়া (৩৭), বরিশালের ঝালকাঠি থানার সরূপকাঠি এলাকার মো. আবুল কালাম ও মিলা বেগমের ছেলে বর্তমানে এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর আলীবাহার চা বাগান এলাকার বাসিন্দা কাউছার আহমদ রনি (২৪) ও পাঠানটুলা এলাকার আমবাজ আলী ও জাহানারা বেগমের ছেলে রুবেল মিয়া (৩৫)।

Manual5 Ad Code

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের সবাইকে নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার ফুটপাতে প্রকাশ্যে জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code