স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনে শুরু হয়েছে ব্যাপক রদবদল। জেলা প্রশাসকদের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি করেছে সরকার। প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগের রয়েছে ১৪টি উপজেলা।
Manual2 Ad Code
বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিবদের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করে।
Manual5 Ad Code
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। এই তালিকায় সিলেট বিভাগের রয়েছে ১৪টি উপজেলা। নতুন ইউএনওদের দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। এছাড়া বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা দায়িত্বস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তিনি বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।