প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

editor
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টার দিকে গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টার দিকে গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট-৪ গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীকে।

Manual8 Ad Code

হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।

Manual2 Ad Code

সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে এ আসনের সাবেক সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ নাসির হোসেন চৌধুরীকে।

Manual4 Ad Code

আর সুনামগঞ্জ-৪, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মো. নুরুল ইসলাম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code