স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ ঘরের ভেতরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত প্রায় ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম জেসমিন আক্তার (৪০)। তিনি স্থানীয় লিটন মিয়ার স্ত্রী।
Manual4 Ad Code
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, রাত ১১টার দিকে নিহতের স্বজনেরা ৯৯৯–এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
Manual7 Ad Code
ওসি বলেন, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখনো হত্যার কারণ স্পষ্ট নয় এবং কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।