প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

মালদ্বীপে হৃদরোগে প্রাণ গেল মৌলভীবাজারের কামাল-সেলিমের

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ণ
মালদ্বীপে হৃদরোগে প্রাণ গেল মৌলভীবাজারের কামাল-সেলিমের

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের দুই প্রবাসি মারা গেছেন। দুজনেরই বাড়ি মৌলভীবাজার জেলায়।ভ্রমণ গাইড
তারা হলেন- আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)।

Manual3 Ad Code

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।

Manual8 Ad Code

মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”
আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

Manual1 Ad Code

অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code