প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাধবপুরে কারখানায় মা*রা গেলেন শ্রমিক

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ
মাধবপুরে কারখানায় মা*রা গেলেন শ্রমিক

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে একটি সিরামিক কারখানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর এলাকায় অবস্থিত বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত ওই যুবক আশিক মিয়া (২৫)। তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের সমশের আলীর ছেলে। তিনি বিএইচএল সিরামিক কারখানার শ্রমিক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার অভ্যন্তরে একটি মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশিক। পরে সহকর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিক নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code