প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ণ
প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Manual7 Ad Code

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা :
মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণির এক ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপাড়া ইউনিয়নের ওই শিশুটি সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একই এলাকার মিঠুন মজুমদার (২৫) তাকে ভয় দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটি বিকেলে বাড়ি ফিরে গেলে তার পরিবার বিষয়টি বুঝতে পারে। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

Manual1 Ad Code

শিবচর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code