প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

হা দিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজনের বাইক চালককে শনাক্তের দাবি

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ণ
হা দিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজনের বাইক চালককে শনাক্তের দাবি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে দ্য ডিসেন্ট। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যমটি এই তথ্য জানায়।

এতে বলা হয়, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ।

Manual7 Ad Code

তিনি তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম নিয়মিত ব্যবহার করতেন।

সংবাদমাধ্যমটি জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা তিনি ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় তিনি উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

ফেসবুক পোষ্টে আরও বলা হয়, এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয়। তারপর তারা উভয়ে বাইকে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় হাদির ওপর গুলি করেন। কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি বাইকটি চালান। তারগলায় চাদর ঝুলানো ছিল।

Manual8 Ad Code

সবশেষে বলা হয়, বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি আলমগীরে সঙ্গে মিলে যায়। আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে। সেগুলো আরও বিশ্লেষণ করে প্রকাশ করা হবে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code