হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’
হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’
editor
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে এ ব্রিফিং হয়। এদিন বেলা দেড়টার কিছু সময় আগে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরে ঢোকে। এরপর বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
Manual1 Ad Code
ব্রিফিংয়ে সায়েদুর রহমান বলেন, ‘ওনার (হাদির) গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো… কিডনি, হার্ট এবং রেসপিরেশন- এ তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। বিভিন্ন ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।’
Manual1 Ad Code
এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু তার জন্য দোয়া চাইব। এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’
Manual6 Ad Code
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ একসঙ্গে ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সায়েদুর রহমান।