প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাস্তার পাশে পড়ে ছিল মাথাবিহীন মরদেহ, মেলেনি পরিচয়

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ণ
রাস্তার পাশে পড়ে ছিল মাথাবিহীন মরদেহ, মেলেনি পরিচয়

Manual1 Ad Code

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাথাবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (সকাল ৮টা) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

Manual1 Ad Code

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো কাপড় ছিল না। আশপাশে মাথার কোনো সন্ধানও পাওয়া যায়নি।

Manual7 Ad Code

তিনি আরও জানান, কে বা কারা নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশটি ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code