প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সীমান্তে থামছে না চোরা চালান, কোটি টাকার পণ্য জব্দ

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ণ
সীমান্তে থামছে না চোরা চালান, কোটি টাকার পণ্য জব্দ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্ত এলাকায় থামছে না চোরাচালান। সীমান্ত এলাকায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় চোরাচালন পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৫১০ টাকা বলে জানায় বিজিবি।

Manual1 Ad Code

তবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে- তারা সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমান ভারতীয় মেডিসিন, কসমেটিকস, ফল, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকলেট, সোয়েটার, বিড়ি, জিরা, জুস, বাংলাদেশী শিং মাছ এবং বারকী নৌকা।

Manual5 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির পৃথক দল সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলাবাজার এবং প্রতাপপুর থেকে এসকল চোরাচালান পণ্য জব্দ করে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code