প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জিন্দাবাজার থেকে লাশ উদ্ধার

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ণ
জিন্দাবাজার থেকে লাশ উদ্ধার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকা থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায় নি।

Manual8 Ad Code

জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code