প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ওসমান হাদির মাগফেরাত কামনা: বিয়ানীবাজারের মসজিদে মসজিদে দোয়া

editor
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
ওসমান হাদির মাগফেরাত কামনা: বিয়ানীবাজারের মসজিদে মসজিদে দোয়া

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিয়ানীবাজারের মসজিদে মসজিদে জুমার নামাজের মোনাজাতে বিশেষ দোয়া করা হয়েছে।

জুমার নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন খতিব ও ইমামরা। একই সঙ্গে আল্লাহ যাতে তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন- মোনাজাতে এই দোয়া করা হয়।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি।

Manual1 Ad Code

এদিকে হাদির মৃত্যুতে দেশের অন্যান্য এলাকার মত বিয়ানীবাজারেও শোকাবহ আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাদির বীরত্বগাঁথা নানা বিষয় তুলে ধরছেন শোকাহত মানুষ।

তবে সম্প্রীতির এই জনপদে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ, বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সতর্ক দৃষ্টি রাখছেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় স্থানীয় মসজিদগুলোতে দোয়া করা হয়েছে। তিনি উপজেলাবাসীকে ধৈর্য্য ধারনের আহবান জানান।

Manual1 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই—সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code