প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে রেস্টুরেন্টের সামনে থেকে ৩ জনকে ধরলো পুলিশ

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
সিলেটে রেস্টুরেন্টের সামনে থেকে ৩ জনকে ধরলো পুলিশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিপন আহমেদ (৩৩), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার ধনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. মোতাহের (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বকডহর গ্রামের বারো মিয়ার ছেলে আবুল হোসেন (৪২)।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি রেস্টুরেন্টের সামনে থেকে অনলাইনে তীর শিলং জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code