প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে বসতঘরের আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

editor
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০১:১৫ অপরাহ্ণ
চট্টগ্রামে বসতঘরের আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

Manual4 Ad Code

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুড়ে গেছে ছয়টি বসতঘর। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- কাদেরীয়া পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)। তারা সম্পর্কে দাদি-নাতনি। তাছাড়া আগুনে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

Manual8 Ad Code

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এসময় একটি বসতঘরে আটকা পড়ে দাদি রুমি আক্তার ও নাতনি জান্নাত আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের সময় স্থানীয়রা জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান।

ক্ষতিগ্রস্তরা দাবি করেন, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code