প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে জুলাই শহীদদের কবরে ইউএনও’র শ্রদ্ধা

editor
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে জুলাই শহীদদের কবরে ইউএনও’র শ্রদ্ধা

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

২০২৪ সালের জুলাই-আগষ্টে ফ্যাসিবাদ বিরোধী শহীদ সন্তানদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

Manual2 Ad Code

শনিবার সকাল থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন।

Manual5 Ad Code

শুরুতে পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তখন তার আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করেন ইউএনওসহ অন্যরা। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো: জাবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এরপর মুল্লাপুরে শহীদ তারেক আহমদ ও শহীদ ময়নুল ইসলাম এবং পরে চারখাইয়ে শহীদ সোহেল আহমদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। অপর শহীদ রায়হান আহমদকে তার নিজ জেলায় দাফন করা হয়েছে।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code