প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ণ
অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে—সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual6 Ad Code

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো অত্যন্ত ‘ন্যানো পন্থায়’ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। এ জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দেন তিনি।

Manual5 Ad Code

তিনি বলেন, সীমান্ত ব্যবহার করে কোনোভাবেই অবৈধ পথে দেশি পণ্য বিদেশে পাচার হতে দেওয়া যাবে না। যেসব কর্মকর্তা-কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি অধীনস্থ কমান্ড ও ট্রুপদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার—এই তিনটি বিষয় একসঙ্গে সমান গুরুত্ব দিয়ে পরিচালিত হতে হবে।’ প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অধীনস্থদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধানে কৌশলী ও দক্ষতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে।

সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

Manual5 Ad Code

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়—সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর করা বিজিবিরও একটি বড় দায়িত্ব। ‘আপনারা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন—এই প্রত্যাশাই করি,’ বলেন তিনি।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code