প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে অস্ত্রের খোঁজে র‌্যাব

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ণ
সিলেটে অস্ত্রের খোঁজে র‌্যাব

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগ্নেয়াস্ত্র উদ্ধার চালিয়ে যাচ্ছে র‌্যাব। ইতোমধ্যে র‌্যাব দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক ও গ্রেনেড ‍উদ্ধার করেছে।

Manual7 Ad Code

এবার সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান ‍উদ্ধার করে র‌্যাব। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে দক্ষিণ রায়গড় এলাকার আলী নার্সারীর একটি জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানায়, উদ্ধারকৃত পাইপগানটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে এমনটি ধারণা করা হচ্ছে।

র‌্যাব সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত র‌্যাবের অভিযানে ৩২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৪টি, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২৭টি এয়ারগান উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code