প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২য় পিঠা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২য় পিঠা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
শীতের আমেজে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে ধারণ করে বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিঠা উৎসব করার সিদ্ধান্ত নিয়েছেন সংবাদকর্মীরা। আবহমান গ্রাম-বাংলার চিরায়ত সংস্কৃতি ধারণ করে আগামী ১৭ জানুয়ারী শনিবার দিনব্যাপী প্রেসক্লাব সম্মুখে পিঠা উৎসব বাস্তবয়ন করতে প্রস্তুতি সভায় একত্রিত হন বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকরা।

Manual8 Ad Code

শনিবার (৩ জানুয়ারী) রাতে বিয়ানীবাজার প্রেসক্লাবের হলরুমে বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দিলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনে সভাপতি এম এ ওমর। এসময় তাদের অনুমতিক্রমে পিঠা উৎসব পরিচালনার জন্য আহ্বায়ক ইমাম হাসনাত সাজু ও আব্দুল কাদির রাজুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক সামিয়ান হাসান, আলম শাওন, সদস্য মিছবাহ উদ্দিন, মো. হাফিজুর রহমান তামিম, অরুন বৈদ্য, আহমদ এহছানুল কাদির, সাদিক হোসেন এপলু, অজয় বর্মন, মোমিনুর রহমান রিপন, আব্দুল করিম, সারওয়ার খান, শরীফ আহমদ, শাহিন আহমদ,বায়েজিদ আহমদ,সানজু।

Manual1 Ad Code

পিঠা উৎসবে নানা ধরনের দেশীয় পিঠা নিয়ে উদ্যোক্তাদের স্টল থাকবে। পিঠা উৎসবকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করবে। পিঠা উৎসবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্যসহ শুভাকাঙ্ক্ষী ও সর্ব মহলের অংশ গ্রহণে আহ্বান জানানো হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code