প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফাহিম হত্যা কান্ড, কুমিল্লা থেকে গ্রেপ্তার সিলেটের ‘মাইল্লা’

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
ফাহিম হত্যা কান্ড, কুমিল্লা থেকে গ্রেপ্তার সিলেটের ‘মাইল্লা’

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকার ফাহিম হত্যা মামলার ঘটনায় আরেক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তার নাম মো. আলী হোসেন মাইল্লা (৩৩)।

সোমাবর (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি দলের সহযোগীতায় তিতাস থানার কালাকান্দিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাইল্লা শাহপরাণ থানাধীন উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।

Manual1 Ad Code

তিনি গত বছরের ১৪ নভেম্বর শাহপরাণ থানায় দায়েরকৃত ফাহিম হত্যা মামলার ২নং আসামী। হত্যাকান্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, গত বছরের ১০নং বিকালে বালুচর এলাকার ছড়ারপারে কিশোর গ্যাং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হারুনুর রশীদের ছেলে মো. ফাহিমকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

Manual7 Ad Code

সেখান থেকে ফেরার পথে ১১ নভেম্বর রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পিতা হারুনুর রশীদ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা (নং ২০/১৪/১১/২৫০ দায়ের করেন।

Manual8 Ad Code

এরপর র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং এর আগে মামলার ১ ও ৩নং আসামীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

মাইল্লাকে সিলেটের শাহপরাণ থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code