প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সুখবর পেলেন সিলেটের আরও তিন বিএনপি নেতা

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
সুখবর পেলেন সিলেটের আরও তিন বিএনপি নেতা

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সুখবর পেয়েছেন সিলেট বিভাগের আরও তিন বিএনপি নেতা। তাদের একজন সুনামগঞ্জের ও দু’জন সিলেট জেলার। রবিবার (১১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিষয়টি জানানো হয়।

Manual6 Ad Code

সুখবর পাওয়া নেতৃবৃন্দ হলেন, দলীয় সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেটের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী।

এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদপদবী থেকে তাদের বহিস্কার করা হয়েছিল।

Manual5 Ad Code

তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code