প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের গোয়াবাড়ী থেকে গ্রেপ্তার বাবলা

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
সিলেটের গোয়াবাড়ী থেকে গ্রেপ্তার বাবলা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট শহরতলীর গোয়াবাড়ী বাদামউরা লাইন সংলগ্ন এলাকা থেকে বাবলা আহমদ তানভীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তার কাছে ইয়াবা পাওয়া গিয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১৪ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল । তারা জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল পৌণে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

Manual8 Ad Code

তানভীর (৩৬) জকিগঞ্জের আটগ্রামের মো. আব্দুল জলিল ও আফিয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর পাঠানটুলা এলাকার বাবুল মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বাস করছেন।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ১৫টি ফুয়েল ও নগদ ১ হাজার ৫২০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।

Manual7 Ad Code

এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code