বিয়ানীবাজারে পোস্টাল ব্যালটে ভোট দিতে বেশী আবেদন লন্ডন প্রবাসীদের
বিয়ানীবাজারে পোস্টাল ব্যালটে ভোট দিতে বেশী আবেদন লন্ডন প্রবাসীদের
editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিয়ানীবাজার উপজেলার ৯৫৩৩ জন ভোটার নিবন্ধন করেছেন। তবে নিবন্ধনের পর ভোট দানের অনুমোদন পেয়েছেন ৯৪০৭জন ভোটার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
Manual6 Ad Code
তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোটার নিবন্ধন করেছেন। বিয়ানীবাজারের নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ৭৯২২ জন এবং মহিলা ১৬১১ জন। লন্ডন থেকে সবচেয়ে বেশী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন।
Manual1 Ad Code
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
Manual2 Ad Code
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল জানান, প্রবাসীরা ভোট প্রদান করে তা সরাসরি সংশ্লিস্ট রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন। রিটার্নিং অফিসার তা কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিবেন।