প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ণ
ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তবে এই ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে ভিডিওটি সরিয়ে নিয়েছে হোয়াইট হাউস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি সরানোর আগে এর পক্ষে অবস্থান নিয়েছিল হোয়াইট হাউস। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যও এর সমালোচনা করেছেন।

Manual4 Ad Code

সমালোচকরা জানান, ভিডিওটিতে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবিক মর্যাদা খর্ব করা হয়েছে। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ভুলবশত হোয়াইট হাউসের একজন কর্মী পোস্টটি করেছেন। এটি সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, পোস্টটি গত বৃহস্পতিবার রাতে প্রকাশের আগে প্রেসিডেন্ট ভিডিওটি দেখেননি। তিনি ভিডিওটি দেখার পর সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তবে উভয় কর্মকর্তাই নাম প্রকাশে রাজি হননি।

Manual8 Ad Code

প্রকাশিত ভিডিওতে মিথ্যা দাবি করা হয় যে জালিয়াতির কারণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরেছিলেন। ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নৃত্যসংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে ওবামার মুখ বসানো ছিল।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code