প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নাইওরপুর থেকে চার তরুণীকে যে কারণে ধরলো পুলিশ

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ণ
নাইওরপুর থেকে চার তরুণীকে যে কারণে ধরলো পুলিশ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর নাইওরপুল থেকে চার তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১টার দিকে নাইওরপুলস্থ এসএ পরিবহনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটকাট চকলেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার তাজপুরের আবু বাক্কারের মেয়ে শিরিনা, খুলনা জেলার ডুমুরিয়া থানার আইতলা বাজারের আকরাম আলীর মেয়ে লিমা, যশোর কতোয়ালী থানার শংকরপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শিলা বেগম ও একই গ্রামের আছাদ নূরের মেয়ে লিনা খাতুন।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code