প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

খামেনির উপর নজর রাখতে ট্রাফিক ক্যামেরা, মোবাইল হ্যাক করেছিল ইসরায়েল

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ণ
খামেনির উপর নজর রাখতে ট্রাফিক ক্যামেরা, মোবাইল হ্যাক করেছিল ইসরায়েল

Manual4 Ad Code

ডিজিটাল ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে তেহরানের ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে তার গতিবিধি পর্যবেক্ষণ করেছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ (এফটি)-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে ইসরায়েলি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এসব ক্যামেরার ফুটেজ এনক্রিপ্ট করে তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো। বিশেষ করে তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে খামেনির কম্পাউন্ডের আশপাশের ক্যামেরাগুলো থেকে দেহরক্ষীদের গাড়ির অবস্থান এবং তাদের দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতো।

ইসরায়েলি গোয়েন্দারা ‘প্যাটার্ন অফ লাইফ’ নামক এক বিশেষ পদ্ধতির মাধ্যমে খামেনির নিরাপত্তা রক্ষীদের ব্যক্তিগত ঠিকানা, ডিউটির সময় এবং চলাচলের পথ নিয়ে বিশাল একটি ডাটাবেস তৈরি করেছিল।

Manual7 Ad Code

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিগন্যাল ইন্টেলিজেন্স ‘ইউনিট ৮২০০’ এই কাজে কয়েক বিলিয়ন তথ্য বিশ্লেষণ করতে জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করেছে।

Manual4 Ad Code

হামলার আগ মুহূর্তে পাস্তুর স্ট্রিটের কাছের প্রায় ডজনখানেক মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন বা বিঘ্নিত করেছিল ইসরায়েল। এতে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোনো ধরনের সতর্কবার্তা গ্রহণ করতে পারেননি। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আমরা জেরুজালেমকে যতটা চিনি, তেহরানকেও ঠিক ততটাই চিনতাম।’

Manual4 Ad Code

এফটি-র তথ্যমতে, হামলার দিন সকালে খামেনি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই কম্পাউন্ডে উপস্থিত আছেন কি না, তা নিশ্চিত হতে হ্যাক করা ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করেছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের পক্ষ থেকেও একজন গোপন সূত্রের মাধ্যমে খামেনির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code