প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে প্রশাসনিক রদবদল শুরু, আসছেন নতুন পুলিশ সুপার

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
সিলেটে প্রশাসনিক রদবদল শুরু, আসছেন নতুন পুলিশ সুপার

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সিলেট অফিস:

নির্বাচনের পর প্রশাসনের উচ্চি পর্যায়ে রবদবদল শুরু করেছে নতুন সরকার। এর ধারাবাহিকতায় সিলেটে পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে সিলেট আসনে ড. চৌধুরী মো: যাবের সাদেক।

Manual4 Ad Code

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এই বদলির মাধ্যমে সিলেটে প্রশাসনিক পর্যায়ে রদবদল শুরু করল নতুন সরকার।

Manual5 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ভোটের আগে গত বছরের নভেম্বরে সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগ দেন কাজী আখতার উল আলম। তিন মাসের মধ্যেই তাকে বদলি করা হল।

অপরদিকে সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে জামালপুর থেকে সিলেটে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code