বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহণ কাজে সংযুক্ত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
Manual6 Ad Code
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার থানাধীন কাকরদিয়া সাকিনস্থ জনৈক আব্দুস সালাম এর বাড়ীর সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), সিলেট ও অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার নিবিড় তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) অনিক বড়ুয়া, এএসআই (নিরস্ত্র) কাজী মুমিন হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকার অস্থায়ী বাসিন্দা (গ্রাম-ভূলারগুল, উপজেলা/থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার) মৃত তাহির আলীর ছেলে জামাল মিয়া (৪৭)-কে গ্রেফতার করা হয়।