উপসাগরীয় দেশগুলোয় ইরানি হামলার নিন্দা, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
উপসাগরীয় দেশগুলোয় ইরানি হামলার নিন্দা, নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার (১১ মার্চ) পরিষদ একটি প্রস্তাব পাস করে বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।’
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দুইটি দেশ ভোটদানে বিরত ছিল) ‘বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।’
Manual7 Ad Code
একই সঙ্গে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার লক্ষ্যে ইরানের যেকোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবে।
Manual4 Ad Code
সরকারবিরোধী আন্দোলন হলেই গুলি, জানালো ইরানসরকারবিরোধী আন্দোলন হলেই গুলি, জানালো ইরান
এই নৌপথটি বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Manual2 Ad Code
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর ওপর আঘাত হেনেছে ইরান।
Manual3 Ad Code
প্রস্তাবে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও গুলি চালিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রটি।