প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পণাতীর্থে গিয়ে প্রাণ গেল ভক্তের

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ণ
পণাতীর্থে গিয়ে প্রাণ গেল ভক্তের

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে আয়োজিত পণাতীর্থের মহাবারুণী গঙ্গাস্নানে গিয়ে অজয় দাস (৪৫) নামে এক ভক্তের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাদুকাটা নদীর পশ্চিম তীরের ইসকন মন্দির এলাকায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

Manual8 Ad Code

নিহত অজয় দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উজান সাফেলা গ্রামের অধীর দাসের ছেলে।

Manual6 Ad Code

জানা গেছে, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫ টা ৫৩ মিনিট থেকে ৮ টা ৩৭ মিনিট পর্যন্ত জাদুকাটা নদীর তীরের রাজারগাঁও শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম মন্দিরে পূজা, প্রার্থনা ও তর্পণ ও মহাবারুনী গঙ্গাস্নান করেন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। ‘সবতীর্থে বার বার, পণাতীর্থে একবার’- লোককথা অনুযায়ী এখানে একবার গঙ্গাস্নান করতে পারলে সব পাপ মোচন হয়ে যায়- এই বিশ্বাসে পূণ্যলাভের আশায় এই তীর্থে লাখো পূন্যার্থীর সমাগম ঘটে।

Manual7 Ad Code

অন্যান্য মানুষের মতো অজয় দাস মঙ্গলবার সকাল জাদুকাটা নদীতে গঙ্গাস্নান সম্পন্ন করতে গিয়েছিলেন। এসময় অতিরিক্ত মানুষের ভিড়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জাদুকাটা নদীর পণাতীর্থে গঙ্গাস্নানে এসে অজয় দাস নামে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code