হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে আকলিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এছাড়াও এতে উভয় পক্ষের অন্তত আরও ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ( ২৫ মার্চ) বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। নিহত আখলিমা বেগম একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী।
Manual7 Ad Code
জানা যায়, গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Manual7 Ad Code
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আকলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।সংবাদ পরিবেশন
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে এক নারী মারা গেছেন। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।