প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের মাঝপাড়া থেকে গ্রেপ্তার দুই ভাই

editor
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
সিলেটের মাঝপাড়া থেকে গ্রেপ্তার দুই ভাই

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

Manual1 Ad Code

তারা জানায়, বুধবার (মঙ্গলবার দিবাগত) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার কান্দিরগাঁও ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল হককে (৩৯) তার নিজ বসতঘর থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই এলাকায় নিজ ঘর থেকে তার ভাই আব্দুল হাসিমকেও (৪১) গ্রেপ্তার করা হয়। আব্দুল হক ও আব্দুল হাসিম ওই এলাকার মৃত সোনাফর আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযানে সময়ে তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ৬৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ১ বক্স মাদক সেবনের সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত ফুয়েল পেপার এবং ০৪ বক্স অ্যালুমিনিয়াম ফুয়েল উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

তাদের বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১/১/৪/২৬) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) র্কমর্কমতা মনজুরুল আলম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code