প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশন

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ
সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে গত ৩২ ঘন্টায় ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ট্রাফিক বিভাগ।

Manual1 Ad Code

তারা জানায়, এসব যানবাহনের মধ্যে আছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ট্রাক ইত্যাদি।

এসময়ে বিভিন্ন অভিযোগে ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ২টি বাস, ১০টি প্রাইভেট কার, ৩টি ট্রাক ও ৬টি পিকআপ ভ্যানের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মামলা দেওয়া হয়েছে।

এছাড়া ৯টি ব্যাটারিচারিত অটোরিকশা, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি লেগুনা, ৪৬টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি প্রাইভেট কার, ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যানকে আটক করা হয়।

Manual7 Ad Code

এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code