প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ণ
ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া

Manual8 Ad Code

ডিজিটাল ডেস্ক:
অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুজান কয়েল দেশটির প্রথম নারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

Manual4 Ad Code

আগামী জুলাই থেকে সুজান কয়েল আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগ ঘোষণা করে তাকে এ পদের জন্য অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

১৯৮৭ সালে আর্মি রিজার্ভে যোগ দিয়ে সামরিক ক্যারিয়ার শুরু করেন সুজান। পরে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি থেকে ১৯৯২ সালে অফিসার হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি মধ্যপ্রাচ্যে জয়েন্ট টাস্কফোর্স ৬৩৩ এবং আফগানিস্তানে টাস্ক গ্রুপের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

Manual4 Ad Code

এ ছাড়া পূর্ব তিমুর ও সলোমন দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক মিশনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে সাইবার, মহাকাশ কমান্ড এবং তথ্যযুদ্ধের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

Manual5 Ad Code

সুজান কয়েল ইউএস আর্মি ওয়ার কলেজ থেকেও কৃতিত্বের সঙ্গে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জননী এবং তার স্বামীও সামরিক বাহিনীতে কর্মরত।

এই নিয়োগ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, আপনি যা দেখতে পান না, তা আপনি হতে পারেন না, সুজানের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের নারী সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Manual4 Ad Code

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সুজান বলেন, তিনি যখন সেনাবাহিনীতে যোগ দেন, তখন মাত্র ১০ শতাংশ সদস্য ছিলেন নারী এবং সর্বোচ্চ পদ ছিল কর্নেল। বর্তমানে সেই চিত্র বদলেছে। এখন চারজন নারী তিন-তারকা জেনারেল রয়েছেন এবং নারীদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে বাড়ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code