প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি, বাতিল হল যে নির্দেশনা

editor
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি, বাতিল হল যে নির্দেশনা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রতি দুগ্ধজাত পণ্যের দোকান খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা জারি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। এর আগে বুধবার (১৫ এপ্রিল) জারিকৃত গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ সুইটস ম্যানুফেকচারার্স এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে রাত ১০টা পর্যন্ত এজাতীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছিল, বৃহস্পতিবার থেকে তা বাতিল বলে গণ্য হবে।

এদিন থেকে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক আগের মতো সব ধরনের মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটিসহ অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

Manual5 Ad Code

এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, হোটেল, রেঁস্তোরা, ফার্মেসি, মাছ, কাঁচাবাজার এবং জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত রেখেছে সরকার।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code